সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতিসংঘের অধীনে খাদ্য ও কৃষি সংস্থা। প্রতিষ্ঠানটিতে জাতীয় প্রোগ্রাম বিশেষজ্ঞ পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা
বিভাগ: এসসি-৯
পদ: জাতীয় প্রোগ্রাম বিশেষজ্ঞ
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিদ্যা/শস্য এবং খাদ্য নিরাপত্তা ও পুষ্টির উপর গুরুত্ব দিয়ে কৃষিতে স্নাতকোত্তর/ উচ্চতর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ফসল, শস্য পদ্ধতি/কৃষি ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি সম্পর্কে ভালো জ্ঞান। কম্পিউটারে মাইক্রোসফট অফিস সফটওয়্যার, ই মেইল, ইন্টারনেট, স্প্রেড শিটে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: ঢাকা।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৮ জানুয়ারি ২০২৩
সূত্র: বিডিজবস