বক্সিং ডে টেস্ট থেকে বাদ সরফরাজ, ফিরছেন রিজওয়ান

মেলবোর্নে আগামীকাল থেকে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। সেই টেস্টের একাদশে রাখা হয়নি উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। তার স্থলাভিষিক্ত হতে পারেন মোহাম্মদ রিজওয়ান। তবে অস্ট্রেলিয়া নামবে তাদের অপরিবর্তিত একাদশ নিয়ে।

পার্থ টেস্টে বড় হারের পাশাপাশি একাধিক চোট আঘাত করেছে পাকিস্তান দলে। পেসার খুররম শেহজাদ, স্পিনার আবরার আহমেদ ও নোমান আলীকে পাচ্ছে না টাটা বক্সিং ডে টেস্টে। আর বাদ পড়েছেন সরফরাজ ও ফাহিম আশরাফ। 

সরফরাজের জায়গায় রিজওয়ানকে আনার ব্যাপারে অধিনায়ক শান মাসুদ বলেছেন, ‘আমাদের মনে হয় রিজওয়ান প্রস্তুত আর চাঙা হতে সরফরাজকে আমরা একটা বিরতি দিতে পারি। এটি আসলে কন্ডিশন এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছ থেকে কী পাব—সেসবের ওপর ভিত্তি করে নেওয়া কৌশলগত একটি সিদ্ধান্ত।’

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড

পাকিস্তান দল

ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, মির হামজা, আমের জামাল ও সাজিদ খান।