ভারতের আসামে অন্য একটি শোতে অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা শবনম বুবলী। সেটা ডিসেম্বরের ২৮ তারিখে। আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ী এলাকায় অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি। তবে এর৫ আগেই বুবলী ও ইমন নারায়ণগঞ্জ মাতাতে যাচ্ছেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ ক্লাবে মূলত ক্রিসমাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বুবলী ও চিত্রনায়ক ইমন একসঙ্গে পারফর্ম করবেন। অবশ্য এ আয়োজনে সোলস ব্যান্ডও পারফর্ম করবে বলে জানা গেছে।
নিরব ও ইমন দুই বন্ধু- এ কথা শোবিজ অঙ্গন ও এর বাইরের সকলেরজানা। ব্যাক টু ব্যাক বুবলী দুই দিন বন্ধুর সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন শবনম ইয়াসমিন বুবলী।
এ বিষয়ে চিত্রনায়ক ইমন দেশ রূপান্তরকে বলেন, হ্যাঁ আমি জানি নিরবনের সঙ্গে আসামে বুবলীর একটি পারফর্ম রয়েছে। তবে এর আগে আজ রাতে বুবলী ও আমার পারফর্ম রয়েছে নারায়ণগঞ্জে। এরইমধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি।
এর আগে বুবলী ও ইমনকে একত্রে বিজ্ঞাপনে দেখা গেছে।