ভাবির পালাজো পরে এসেছেন অক্ষয়! 

বলিউডে রণবীর সিংয়ের বিচিত্র ফ্যাশন বরাবর আলোচনায় থাকে। তবে এবার অক্ষয় কুমার আলোচনাকে এক ধাপ ওপরে নিলেন। অক্ষয়ের পরনে ঢিলেঢালা প্যান্ট দেখে হাসির রোল পড়ে গেছে।  এমনকী রণবীর সিংয়ের থেকে তিনি অনুপ্রাণিত কিনা, সেই প্রশ্নের মুখেও পড়তে হলো।

বড়দিনের ছুটিতে সপরিবারে ভ্রমণ পরিকল্পনা করেছেন অক্ষয়-টুইঙ্কল। রবিবার সকালে মুম্বাই বিমান বন্দরে দেখা গেল তারকা দম্পতিকে। আর খিলাড়ি কুমার যে আদ্যোপান্ত ছুটির মেজাজে রয়েছেন, তার সাজপোশাকই সেটা বলে দিল। পরনে ক্যাজুয়াল কালো শার্ট। ধূসর-কালো চেক পালাজো প্যান্ট। চোখে রোদচশমা। 

স্ত্রী টুইঙ্কল মেয়েকে নিয়ে দ্রুত বিমানবন্দরে ঢুকে গেলেও অক্ষয় কিন্তু পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দিয়ে কুশল মঙ্গল বিনিময় করে তবেই ভেতরে প্রবেশ করলেন। আর সেই ভিডিও ভাইরাল হতেই ফ্যাশনিয়েস্তা অক্ষয় কুমারকে নিয়ে হাসিঠাট্টার শেষ নেই। 

কারও মন্তব্য, ‘আপনিও কি রণবীর সিংকে দেখে অনুপ্রাণিত হলেন?’ আবার কেউ সোজাসুজি জিজ্ঞেস করে বসলেন, ‘এই পালাজো প্যান্টটা কি স্ত্রী টুইঙ্কেলের থেকে ধার নেওয়া, ভাবির পালাজো?’ 

কে বলছেন মশকরা, ‘রণবীর সিংয়ের সঙ্গে সিনেমা করার ফল!’ সবমিলিয়ে অক্ষয় কুমারের ঢিলেঢালা সুতির পালাজো প্যান্ট বর্তমানে আলোচনায়।