রাজধানীর এলিফেন্ট রোডের একটি ফ্ল্যাটের তালা ভেঙ্গে প্রায় ১৮ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে রাত ৮ টার মধ্যে ২৯০, এলিফেন্ট রোডের "আলো ছায়া" নামের চারতলা বাড়ির দোতালার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী গৃহকর্তা নুরুজ্জামান পলাশ বলেন, তার স্ত্রী ও দুই সন্তান ছুটি কাটাতে গ্রামের বাড়ি রাজশাহী গেছেন। সোমবার বিকাল ৪ টার দিকে মাকে ডাক্তার দেখানোর জন্য বাসায় তালা ঝুলিয়ে চলে যাই। রাত সাড়ে ৮ টার দিকে বাসায় এসে দেখেন যে ফ্ল্যাটের দরজার তালা ভাঙা।
বাসায় প্রবেশ করে তিনি দেখতে পান যে দুইটি আলমারির তালা ভেঙ্গে ১৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে ৩ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঘটনার পর নিউমার্কেট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থল থেকে চুরির বেশ কিছু আলামত জব্দ করেছে।