খালি গায়ে কোরআন শরিফ পড়া যায় কি?

প্রশ্ন :  খালি গায়ে কোরআন শরিফ পাঠ, তাসবিহ, দোয়া-দরুদ পাঠ বা মোনাজাত করা যায় কি?

- বশির উদ্দিন, নোয়াখালী

উত্তর : পবিত্র কোরআন আল্লাহ তাআলার মহান কালাম। তাই এর গুরুত্ব ও সম্মান বজায় রেখে তথা অজু অবস্থায় উত্তম পোশাক ও টুপি পরিধান করে কিবলামুখী হয়ে তিলাওয়াত করা শ্রেয়। তাসবিহ, দোয়া-দরুদ ও মোনাজাত খালি গায়ে জায়েজ হলেও উলখিত পদ্ধতিতে করা বাঞ্ছনীয়। (কাজি খান : ১/১৬১,  ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১২/৪১৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ২/৭৩)