নতুন ছবিতে জুটি বেঁধে আসছেন সৃজিত মুখার্জি আর দেব, এ খবর আগেই ছিল। তখন জানা গিয়েছিল ছবিতে দেবের বিপরীতে থাকবেন রুক্মিণী মৈত্র। এমনকী, এই ছবিতে সৃজিত দিতে চলেছেন আরও বড় চমক। ছবিতে দেখা যাবে স্বস্তিকাকে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়।
গতকাল ছিল দেবের জন্মদিন। এদিন সেই ছবির পোস্টার শেয়ার করে দেবকে জন্মদিনের উপহার দিলেন সৃজিত। থ্রিলার ঘরানার এ ছবির নাম ‘টেক্কা’। জানুয়ারি থেকে শুরু হবে শুটিং। ২০২৪-এর পূজায় মুক্তি পাবে এই হাই ভোল্টেজ ছবি।
কয়েক মাস আগে পরিচালক সৃজিত মুখার্জিকে পাশে নিয়ে তার প্রযোজনা সংস্থার অফিস থেকে একটি ছবি পোস্ট করেছিলেন দেব। সঙ্গে পোস্টে লিখছিলেন, অবশেষে ফাইনাল… আমরা আসছি ২০০৪ সালে। ব্যস, এই পোস্ট দেখেই হইচই শুরু হয়েছিল। এবার স্পষ্ট হল, দেব ও সৃজিত দুজনে মিলে আসলে ‘টেক্কা’ দিতে চাইছেন, টলিপাড়ার অন্যান্য পরিচালকদের। আর তারই প্ল্যানিং শুরু।