ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে ফুটবল ফিয়েস্তার ট্রফির উন্মোচন হয়েছে। গত ২৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মোবারক হোসেন খানসহ ক্লাবের সাবেক এবং বর্তমান কার্যনির্বাহী প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামী ২৭ ও ২৮ ডিসেম্বরে, টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
উক্ত টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে ওয়ালটন, সহ-পৃষ্ঠপোষক হিসেবে আছে রুপা এবং বেক্সিমকো ফার্মা।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফুটবল ফিয়েস্তার প্রতিটি আসরই উৎসবমুখর। এই আয়োজনের মাধ্যমে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব বর্তমানে অধ্যয়নরত সকল বিভাগের সকল শিক্ষার্থীদের মাঝে আয়োজিত টুর্নামেন্টের আমেজ ছড়িয়ে দেওয়ার প্রয়াসে প্রতিশ্রুতিবদ্ধ।