রাশিয়ায় প্রেসিডেন্ট পদে মনোনয়ন চান ২৯ প্রার্থী

রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পেতে চাওয়া প্রার্থীর সংখ্যা ২৯ জনে দাঁড়িয়েছে। দেশটির নির্বাচন কমিশনের (সিইসি) সভাপতি এলা পামফিলোভা কমিশনের এক বৈঠকে এ তথ্য দেন।

সিইসি বলেন, আমাদের অনেক সহকর্মী বর্তমানে প্রতিযোগীদের কংগ্রেসে যোগ দিচ্ছেন। এখন পর্যন্ত এই সংখ্যা ২৯ জনে দাঁড়িয়েছে।

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে দেশটির আইন অনুযায়ী স্ব-মনোনীত প্রার্থীদের অবশ্যই ভোটারদের একটি গ্রুপের সমর্থন নিশ্চিত করে বৈঠকের বিষয়ে সিইসিকে আগে থেকেই অবহিত করতে হয়। আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। 

দেশটির রাজনৈতিক দলগুলোর কংগ্রেসে তাদের দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়ার অধিকার রয়েছে। এক্ষেত্রে দলীয় প্রার্থীদের আগামী ১ জানুয়ারির মধ্যে কাগজপত্র জমা দিতে হবে।

রাশিয়ায় ২০২৪ সালের ১৫ থেকে ১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।