রূপগঞ্জে নসীমনের ধাক্কায় শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা কোম্পানির ভেতরে নসীমনের ধাক্কায় ইন্নাল (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার চরপাড়ার এলাকার ইউএস বাংলা কোম্পানির ১০ নম্বর রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইন্নাল জামালপুর জেলার বকশীগঞ্জ এলাকার হারুনুর রশীদের ছেলে।

নিহতের বড় ভাই বিল্লাল হোসেন জানান, তিনি ও তার ভাই চরপাড়া এলাকায় থেকে ইউএস বাংলা কোম্পানিকে শ্রমিক হিসেবে কাজ করেন। মঙ্গলবার রাত ৮টার দিকে ইন্নাল ইউএস বাংলা কোম্পানির ১০ নম্বর রোড দিয়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে একটি নসীমন এসে ইন্নালকে ধাক্কা দেয়। নসিমনের চাকার নিচে ইন্নালের মাথা পিষ্ট হয়। পরে ইন্নালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নসীমনটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এ ধরনের কোন ঘটনা আমার জানা নেই খোঁজ নিয়ে দেখতে হবে।