প্রথম ৩ ওভারে খরুচে তানজিম শেষ ওভারে এসে নিয়েছেন ইশ সোধির উইকেট। শর্ট বলে পুল করেছিলেন। হয়েছেন কট বিহাইন্ড। বাংলাদেশ সে উইকেট পেয়েছে রিভিউ নিয়ে। শেষ বলে অবশ্য ছক্কা মেরেছেন বেন সিয়ার্স! নিউজিল্যান্ড গেছে ১৩৪ রান পর্যন্ত।
দেশের মাটিতে আগে ব্যাটিং করে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোর।
২০২১ সালে অকল্যান্ডে ১০ ওভারেই নিউজিল্যান্ড তুলেছিল ১৪১ রান। এবার ২০ ওভারে তারা আটকে গেল ১৩৪ রানে।
সিরিজের শেষ ওয়ানডে ৯৮ রানে গুটিয়ে গিয়েছিল স্বাগতিকেরা। আজ ১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। মেহেদী, শরিফুল ও মোস্তাফিজ ছিলেন দুর্দান্ত। তিন জনের ১২ ওভারে ৫৫ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।
জিমি নিশামের ২৯ বলে ৪৮ রানের ইনিংসে অবশ্য একটু বলার মতো স্কোর পেয়েছে তারা। তবে সেটি লড়াই করার মতো যথেষ্ট কি না, তা বোঝা যাবে বাংলাদেশের ব্যাটিংয়ের পরই।