টিম সাউদিকে টেনে কাভার পয়েন্টের ওপর দিয়ে ছক্কা মেরেছেন রনি তালুকদার। সেটি প্রথম ওভারের পঞ্চম বলে। প্রথম ওভারে বাংলাদেশ তুলেছিল ৭ রান। তবে বেশি দূর যেতে পারেননি রনি।
পুল করেছিলেন, তবে টাইমিং হয়নি মোটেও। ৭ বলে ১০ রান করে মিলনের বলে সাউদির হাতে ক্যাচ দিয়ে থামলেন রনি তালুকদার। ১৩ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ।
লিটন দাসের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন নাজমুল হোসেন শান্ত।
৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।