স্লগ সুইপে ছক্কা। পরের বলে রিভার্স সুইপে চার। সোধির প্রথম চার বলেই সুইপের চেষ্টা করেছিলেন সৌম্য। সফল হয়েছেন দুবার। তাতে এসেছে ১০ রান। পাওয়ারপ্লে শেষের পরই আসা সোধির প্রথম ওভারে এসেছিল ১৪ রান। তারপরই অবশ্য থেমে গেছেন সৌম্য সরকার।
চার মারার ঠিক পরের বলে আউট হয়েছিলেন নাজমুল। একই পরিণতি সৌম্যরও।
বেন সিয়ার্সকে আড়াআড়ি খেলতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি, ১৫ বলে ২২ রান করে।
নবম ওভারে তৃতীয় উইকেট নেই বাংলাদেশের, রান উঠেছে ৬৭।