জাতীয় পার্টির নির্বাচনী পোস্টারে ‘জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’ লিখতে কোন বাধা নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের এমপি ফখরুল ইমাম।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার সোহাগি ইউনিয়নের হাটুলিয়া গ্রামের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
তিনি বলেন, ‘আমাদের যে আসনগুলো দেওয়া হয়েছে সেই আসন থেকে কিন্তু নৌকা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঈশ্বরগঞ্জসহ জাপার বিভিন্ন আসনে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঙ্গলের পক্ষ হয়েই কাজ করছে। সে হিসেবে কিন্তু আমরা বলতেই পারি যে নির্বাচনী পোস্টারে আওয়ামী লীগ সমর্থিত লেখায় কোনো অসুবিধা নেই।’