ডামি নির্বাচন বর্জনে খোন্দকার বাবলুর লিফলেট বিতরণ

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে মানিকগঞ্জ জেলা বিএনপি'র সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। 

আজ বুধবার (ডিসেম্বর ২৭) ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন বানিয়াজুরী বাস স্ট্যান্ড এলাকায় এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

বিএনপি'র সাবেক প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।