বিজয়নগরের উন্নয়নে নৌকায় ভোট চাইলেন উপজেলা চেয়ারম্যান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরমুক্তিযুদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরর জন্য নৌকায় ভোট চেয়েছেন, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান, নাছিমা মুকাই আলী।  

বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে নৌকার পথসভায় বক্তব্য দিয়ে ভোট চান তিনি। 

এসময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি,আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীরমুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। 

পথসভায়,উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী তিনি তার বক্তব্যে বিজয়নগরের উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট চেয়ে বলেন, আমাদের উপজেলায় বিগত দিনে যে কাজ (উন্নয়ন) হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। ভবিষ্যতে যেন আরও উন্নয়ন হয় তার জন্য নৌকা প্রতীকে ভোট দেওয়া দরকার।’ আমরা সাধ্যমত চেষ্টা করব নৌকাকে জয়যুক্ত করার জন্য।’ 

পথ সভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে আরও বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গির মৃধা, সিনিয়র সহ সভাপতি জসিম মাহমুদ, জেলা পরিষদের সদস্য, বাবুল আক্তার ,বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়া, আওয়ামী লীগ নেতা ম প স তাবরীজ সরকারের প্রমূখ। 

এ সময় উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি, ইলিয়াছ সরকার, এসএম মাহবুব হোসাঈন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক, হৃদয় আহমেদ, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খানসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সাধরণ ভোটাররা উপস্থিত ছিলেন।