ঢাবি ছাত্রদল সভাপতিকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেলকে গোয়েন্দা পুলিশ-ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর রায়েরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল যুগ্ম সম্পাদক সোহেল ফকির। 

তিনি জানান, ডিবির একজন সাব ইন্সপেক্টরের (উপ-পরিদর্শক) নেতৃত্বে একটি দল বাসা ঘেরাও করে তাকে তুলে নিয়ে যান। যাওয়ার সময়ে তারা নিজেদের ডিবি পরিচয় দিয়ে গেছেন।