নিয়ন্ত্রণহারা জিপ পথচারীদের ওপর শিশুসহ নিহত ২

রাজধানীর খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারানো একটি জিপ গাড়ির ধাক্কায় শিশুসহ দুই পথচারী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও দুজন। গতকাল বুধবার রাত ৯টার দিকে খিলক্ষেত বাজার যাত্রীছাউনি সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উজ্জ্বল পা-ে ও ইয়াসিন। আহতরা হলেন ইয়াসিনের বাবা মো. সুমন ও অজ্ঞাতপরিচয় এক নারী। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খিলক্ষেত থানার ওসি শেখ আমিনুল বাশার জানান, ল্যান্ড ক্রুজার প্রাডো জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু ইয়াসিন। আহতদের প্রথমে  নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। জিপটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া খিলক্ষেত থেকে তিনজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে তাদের মধ্যে উজ্জ্বল নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভর্তি অজ্ঞাতপরিচয় নারীর অবস্থা আশঙ্কাজনক।