দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিমসহ সাত উপপরিচালক। গতকাল বুধবার সাত কর্মকর্তাকে উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দিয়ে দুদক সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেনÑ মোহাম্মদ ইব্রাহিম, মো. তালেবুর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আবুল হোসেন, এসএমএম আখতার হামিদ ভুঞা, মোজাহার আলী সরদার ও জালাল উদ্দিন আহমেদ।
পটুয়াখালীর দশমিনা উপজেলার কৃতী সন্তান ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পানি ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগ স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনিসহ পদোন্নতি পাওয়া সাত উপপরিচালক পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে দুদকে নিয়োগ পান।
দুদক সূত্রে জানা গেছে, পদোন্নতির তালিকায় প্রথমে থাকা ইব্রাহিম প্রধান কার্যালয়ে কর্মরত। এ ছাড়া তালেবুর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে, জাহাঙ্গীর প্রধান কার্যালয়ে, আবুল হোসেন ময়মনসিংহ জেলা কার্যালয়ে, আখতার সম্মিলত জেলা কার্যালয় ঢাকা-১-এ, মোজাহার গাজীপুর জেলা কার্যালয়ে ও জালাল চাঁদপুর জেলা কার্যালয়ে কর্মরত।