৩১ ডিসেম্বর থেকে কারওয়ান বাজার ও শাহবাগে থামবে মেট্রোরেল

আগামী ৩১ ডিসেম্বর শেষ দুটি স্টেশন কারওয়ান বাজার ও শাহবাগে থামবে মেট্রোরেল। ইতিমধ্যে স্টেশন দুটির কাজ প্রায় শেষ হয়েছে বলে জানা গেছে। এ বছরের শেষ দিনটিতেই এই স্টেশন দুটিতে মেট্রো থামার মাধ্যমে স্টেশন দুটির উদ্বোধনও ঘোষিত হবে।

আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর মেট্রোরেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলন বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি আরও জানান, রেল চলাচলে বর্তমান সময়সূচি অনুসরণ করা হবে।