স্বপ্ন এখন বসুন্ধরা আবাসিক এলাকায় 

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন বসুন্ধরা আবাসিক এলাকায়। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেল তিনটায়  ‘স্বপ্ন’-এর নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়। 

রুপায়ণ শপিং স্কয়ার, প্লট সি/২, ব্লক জি, বসুন্ধরা আবাসিক এলাকায় নতুন এই আউটলেটটি চালু করা হয়েছে। 

আউটলেট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্বপ্ন-এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, স্বপ্ন-এর অপারেশনস ডিরেক্টর আবু নাছের, স্বপ্ন-এর বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খানসহ অনেকে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব। এই আউটলেটেও থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা।