লক্ষ্মীপুরে ছোট ভাই মাহফুজের রডের আঘাতে বড় ভাই জাহাঙ্গীর (২৬) এর মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর উত্তর টুমচর গ্রামের মাঝি বাড়ির নূর মোহাম্মদের বড় ছেলে। পেশায় রিকশা চালক ছিলেন। তার দুই সন্তান রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার শাকচর ইউনিয়নের (৬নং ওয়ার্ড) উত্তর টুমচর গ্রামের মাঝি বাড়িতে রডের আঘাতের শিকার হন বড় ভাই জাহাঙ্গীর। তার স্ত্রী শারমিন আক্তার (স্বামী) জাহাঙ্গীরকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এ.কে আজাদ তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন।
সদর থানার ওসি, সাইফুদ্দিন আনোয়ার বলেন, নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে আমরা হাসপাতালে মর্গে পাঠানো ব্যবস্থা করছি। প্রাথমিক ভাবে জানতে পারলাম পারিবারিক কলহ জের ধরে ছোট ভাই মাহফুজ তার বড় ভাইকে রড দিয়ে আঘাত করে এতে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।