ময়মনসিংহের নান্দাইলে নৌকার মিছিলে ‘পিস্তল’ হাতে অংশ নেওয়া এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার চ-ীপাশা ইউনিয়নের আনন্দবাজারে নৌকার নির্বাচনী কেন্দ্র এলাকায় মিছিলের মধ্যে ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামান তানভীরকে দুটো ‘পিস্তল’ উঁচিয়ে ধরে সেøাগান দিতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে রাতে তাকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় দুটি খেলনা পিস্তল। স্থানীয় লোকজন জানান, আনন্দবাজারে নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের নির্বাচনী কেন্দ্রে প্রতিদিন বিকেল হলেই কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে সেখানে জড়ো হন। বুধবার সন্ধ্যায় অন্যান্য দিনের মতো একদল যুবক মিছিল নিয়ে সেখানে যায়। এ সময় সামনে নেতৃত্ব দেওয়া এক তরুণের হাতে দুটি পিস্তল দেখা গেছে। মিছিলের সময় ওই পিস্তল উঁচিয়ে তিনি নৌকার সেøাগান দিতে থাকেন। পরে মিছিলকারীরাই তাদের ফেসবুক আইডিতে আপলোড করলে বিষয়টি সবার নজরে আসে। শুরু হয় আলোচনা সমালোচনা। চ-ীপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক ভূঁইয়া বলেন, অস্ত্রধারী এই যুবক ইউনিয়ন বা ওয়ার্ড আওয়ামী লীগের সঙ্গে জড়িত নেই। তার দায়ভার আমরা নেব না।
খোঁজ নিয়ে জানা যায়, ওয়াহিদুজ্জামান তানভীর চ-ীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের মো. উসমানের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতিতে জড়িত। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে এ আমার দল বা অঙ্গ সহযোগী সংগঠনের সদস্য বলে আমার জানা নেই, নির্বাচনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে ষড়যন্ত্র কর্মকা- এটি। নান্দাইল মডেল থানার ওসি আ. মজিদ জানান, অস্ত্র প্রদর্শনকারী ওই যুবককে রাতে আটক করা হয়েছে। তার হাতে থাকা পিস্তল দুটি উদ্ধার করেছে, সেগুলো খেলনা পিস্তল। আতঙ্ক সৃষ্টির কারণে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।