ক্যারিয়ারে ১৬ বার ৩০ পেরিয়েছেন টিম সাইফার্ট। এর মধ্যে ৮ বারই দেখা পেয়েছেন ফিফটির। তবে নবম ফিফটির ছোঁয়া আর পেলেন না তিনি। তার আগেই তাকে থামালেন পেসার তানজিম হাসান সাকিব।
আগের ওভারে রিশাদ চাপ তৈরি করেছিলেন। তানজিম ফিরে করলেন আঘাত। তার স্লোয়ার ডেলিভারিতে তুলে মেরেছিলেন সাইফার্ট। তবে যেভাবে চেয়েছিলেন, সেভাবে পারেননি। মিড অফ থেকে পেছনের দিকে ছুটে বেশ ভালো ক্যাচ নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল।
২৩ বলে ৪৩ রান করে থেমেছেন সাইফার্ট, ৫৮ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।