নতুন বছর

নতুন বছর আসছে শুনে

হাসছে পাখি-ফুল

ঘুচে যাবে আছে যত

দুঃখ-ব্যথা-ভুল।

 

বদলে যাবে পুরনো যত

জীবন লেখার খাতা

আয়ু থেকে ঝরে যাবে

একটি জীবন পাতা।

 

হাসি-খুশি কাটবে বছর

এই তো হবে আশা

সবার প্রতি বাড়বে আরও

শ্রদ্ধা-ভালোবাসা।

 

নতুন বছর আসছে শুনে

খুশি সবার মন

সেই খুশিতে গুনছে প্রহর

আসবে কবে ক্ষণ?

 

জোবাইদুল ইসলাম

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়