ভিকি জাহেদ
ভিকি জাহেদের কাজ মানেই দর্শকদের জন্য টুইস্ট। অল্পসংখ্যক কাজ নিয়ে হাজির হন আর চমকে দেন। নির্মাণ মুনশিয়ানায় হন প্রশংসিত। চলতি বছর কাজলের দিনরাত্রি, পুনর্জন্ম অন্তিম পর্ব, বেড নাম্বার ৩ নাটক দিয়েই বছর জুড়ে আলোচনার খোরাক জুগিয়েছিলেন।
কাজল আরেফিন অমি
রেকর্ডের আরেক নাম কাজল আরেফিন অমি। তার কাজ মানেই আলোচনা, সঙ্গে ভিউয়ের রেকর্ড। সবচেয়ে কম সময়ে কোটি ভিউয়ের রেকর্ড গড়া এই পরিচালক ফিমেল ৩, কিডনি ও বিদেশ নাটক দিয়ে বছর জুড়েই ছিলেন আলোচিত নির্মাতা।
জাকারিয়া সৌখিন
রোমান্টিক গল্পের নাটক দিয়ে এ বছর বেশ প্রশংসা কুড়িয়েছেন জাকারিয়া সৌখিন। এর মধ্যে অন্যতম পথে হলো দেরী, উড়াল পাখি, পথে হলো পরিচয় উল্লেখযোগ্য।
মহিদুল মহিম
রোমান্স এবং কমেডি একসঙ্গে হাটে মহিদুল মহিমের হাত ধরে। প্রশংসার পাশাপাশি ভিউয়েও কম যান না তিনি।
এ বছর ভালোবাসার তিন দিন, কঞ্জুস ২, সুইট হোম নাটক দিয়ে এগিয়ে ছিলেন এই পরিচালকও।
রাফাত মজুমদার রিংকু
এ বছর ভিন্নধর্মী গল্পে আলোচনায় ছিলেন রাফাত মজুমদার রিংকু। তার নির্মিত কবর ও পুতুলের সংসার নাটক দুটি ব্যাপক প্রশংসিত হয়। এর বাইরে যে প্রেম এসেছিল নাটকটিও আলোচিত হয়।