স্ত্রীকে নিয়ে পর্ন ভিডিও বানাতেন বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর!

যুক্তরাষ্ট্রে স্ত্রীর সঙ্গে পর্ন ভিডিও তৈরি এবং সেগুলো বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করায় উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. জো গো’কে বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি ওই চ্যান্সেলরের বেশ কয়েকটি ভিডিও বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নজরে আসে। এরপর তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিচালনা পর্ষদের এক বিবৃতিতে বলা হয়, চ্যান্সেলর জো’র কর্মকাণ্ড খুবই ‘ঘৃণিত’ এবং তার কারণে প্রতিষ্ঠানের ভাবমূর্তির অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে।

বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে জো গো বলেন, তিনি তার ভিডিওগুলোয় কখনো বিশ্ববিদ্যালয়ের নাম এবং নিজের পরিচয় উল্লেখ করেননি। কিন্তু তা সত্ত্বেও কিছু বলার সুযোগ না দিয়ে তাকে বরখাস্ত করা হয়েছে। এর মাধ্যমে তাদের বাগস্বাধীনতা ক্ষুন্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

রাতে ই-মেইলের মাধ্যমে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয় উল্লেখ করে চ্যান্সেলর জো বলেন, আমার স্ত্রী এবং আমি এমন দেশে বাস করি যেখানে আমাদের বাগস্বাধীনতা দেওয়া হয়েছে। আমরা সম্মতিপূর্ণ ও প্রাপ্তবয়স্ক যৌনতা নিয়ে কাজ করছি। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদ বাড়াবাড়ি করছে। তারা বাগস্বাধীনতার ব্যাপারে দেওয়া তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে না। এ কারণে আদালতের দারস্থ হওয়ার ব্যাপারে ভাবছেন তিনি।