ইংলিশ প্রিমিয়ার লিগ

অবশেষে ঘরের বাইরে জিতল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থানে নেই চেলসি। প্রতিপক্ষের মাঠে ম্যাচ জিততেও যেন ভুলে গিয়েছিল ব্লুজরা। অবশেষে অ্যাওয়েতে চার ম্যাচ পর জয় তুলে নিয়েছে তারা।

আজ লুটন টাউনের মাঠে চেলসি জিতেছে ৩-২ গোলে।  

রেলিগেশন জোনে থাকা লুটনের মাঠে ম্যাচের প্রথমার্ধে দুই গোলের লিড নেয় চেলসি। ১২ মিনিটে কোল পালমার ও ৩৭ মিনিটে গোল করেন ননি মাদুয়েকে। ৭০ মিনিটে পালমার আরও এক গোল করলে স্কোরলাইন ৩-০ হয়।

তবে সাত মিনিটের মধ্যে দুই গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল লুটন। তবে শেষ পর্যন্ত পালমারের দ্বিতীয় গোলটি হয় জয়সূচক।

২০ ম্যাচে আট জয়, চার ড্রতে ২৮ পয়েন্টে দশে উঠে এসেছে চেলসি। ১৫ পয়েন্টে আঠারো নম্বরে আছে লুটন।