মেয়ের বিয়ে দিলেন সংগীতশিল্পী সায়েরা রেজা

মেয়ের বিয়ে দিলেন সংগীতশিল্পী সায়েরা রেজা। যুক্তরাষ্ট্র প্রবাসী এই শিল্পী নিয়মিত দেশে আসেন। অসংখ্য কনসার্টেও অংশ নেন। তবে এবার দেশে এলেন মেয়ের বিয়ে দিতে। একমাত্র কন্যা সন্তান অপ্সরা রেজাকে সম্প্রতি বিয়ে দিয়েছেন। মেয়ের স্বামীর নাম আহনাফ আবেদীন। জামাতাও সায়েরা রেজাদের মতো যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। 

আহনাফ আবেদীন একাউন্টিংয়ে মাস্টার্স করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে। আর আর মেয়ে অপসারা মার্কেটিংয়ে গ্র্যজুয়েশন সম্পন্ন  করেছেন। পারিবারিক আয়োজনেই সম্প্রতি ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। ঢাকা ক্যান্টমেন্টে অবস্থিত অভিজাত আমি অফিসার্স ক্লাবে দুই পরিবারের স্বজনদের উপস্থিতিতে বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

sayera reza

মেয়ে অপ্সরা, জামাতা আহনাফ ও স্বামীর সঙ্গে সায়েরা রেজা 

ফোক গানে দারুণ জনপ্রিয় সায়েরা রেজা যুক্তরাষ্ট্রে বাঙালি কমিনিউটিতে দারুণ জনপ্রিয়। সেখানকার মঞ্চে সায়েরা রেজা জনপ্রিয় নাম। সেখানকার অনুষ্ঠানের পাশাপাশি দেশে এসেও কনসার্ট করেন। 

সায়েরা রেজার স্বামী আরিফুর রেজা একজন প্রাক্তন সেনাবাহিনী অফিসার। এখন তিনি যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সদরে মিলিটারী অপারেশন্স শাখার উপ-প্রধান হিসেবে কর্মরত আছেন।