ক্রিজের মাঝে দুই ব্যাটসম্যানের সংঘর্ষ! রানআউট ফিন অ্যালেন! ‘ইটস অল হ্যাপেনিং’!
মোস্তাফিজের বলে কাভারে খেলেছিলেন ফিন অ্যালেন। ডাবলস হয়ে যেত সহজেই। তবে দ্বিতীয় রানটি নিতে গিয়ে দুজনেরই দৃষ্টি ছিল বলের দিকে। তাতে হয়ে গেছে সংঘর্ষ। কেউই আর অন্য প্রান্তে যেতে পারেননি। ননস্ট্রাইক প্রান্তে ফিরতে গিয়েও পারেননি চ্যাপম্যান। সে সংঘর্ষে আঘাত পেয়েছেন অ্যালেন, আর আউট হয়ে গেছেন চ্যাপম্যান। বে ওভালে হুট করেই ফেবারিট হয়ে উঠেছে বাংলাদেশ!
গ্লেন ফিলিপস বোল্ড! সিমে পড়ে একটু ভেতরে ঢুকেছে বল। ফিলিপস মিস করে গেছেন সেটি। পঞ্চম ওভারে তৃতীয় উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড। যে ম্যাচে পরিষ্কার ফেবারিট হিসেবে রান তাড়া শুরু করেছিল নিউজিল্যান্ড, এখন তারাই চাপে!