বায়ুদূষণে বিশ্বের ১০০ শহরের মধ্যে ঢাকার অবস্থান আজ দ্বিতীয়। রবিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকার বাতাসের স্কোর ২৪৩। বাতাসের এই স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউ এয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। ১০১ থেকে ১৫০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়।
এ সময়ে ২৭০ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। তৃতীয় স্থানে রয়েছে চীনের সাংহাই। শহরটির বাতাসের স্কোর ২৩৮। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের শহর কোলকাতা ও চীনের শহর চেংদু। শহর দুটির বাতাসের স্কোর
যথাক্রমে ১৯৯ ও ১৯৭।