ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবে ফুটবল ফিয়েস্তার সফল সমাপ্তি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব নেতৃত্বে ফুটবল ফিস্টা ২০২৩-এর প্রথম দিনের খেলা মাঠে গড়িয়েছে।

টুর্নামেন্টের প্রথম দিন স্পোর্টস ক্লাবের মডারেটর এবং জনস্বাস্থ্য বিভাগের চেয়ারপারসন মোবারক হোসেন এবং সাবেক এবং চলমান কার্যনির্বাহী প্যানেলের সদস্যরা ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা যায়। এদিন গ্রুপ পর্যায়ের খেলাগুলো হয় এবং ১২টি দল তাদের সর্বোচ্চ চেষ্টা চালায় দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। প্রত্যেকটি ম্যাচই ছিল প্রতিযোগিতামূলক। 
২৮ ডিসেম্বর টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হয়। মোট ৮টি টিম নিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। শুরুতেই লক্ষ করা যাচ্ছিল টানটান উত্তেজনা। প্রত্যেকটি দলই আপ্রাণ চেষ্টা চালায় সেমিফাইনালে যাওয়ার। তবে সেমিফাইনালে উঠে এ আসরের সেরা চারটি টিম যথাক্রমে সিএসসি, সিভিল, ইংরেজি ও ট্রিপল ই।

এর পরেই শুরু হয় মহারণ, ফাইনালে ওঠার লাড়াই। প্রত্যেকটা খেলোয়াড় তাদের সর্বোচ্চ ভালো খেলা খেলে কিন্তু ফাইনালের জন্য কোয়ালিফাই হয় টিম সিএসসি ও সিভিল। এ আসরের চ্যাম্পিয়ন টিম কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ আর রানার্সআপ টিম সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

ট্রফি প্রদান অনুষ্ঠানের সময় আসরটি উৎসবমুখর আলোকিত সমাপ্তিতে পরিণত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব মডারেটর অধ্যাপক ড. মোবারক হোসেন খান; সিসিসির প্রধান নাহিদ হাসান খান এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার এয়ার কমান্ডার (অব.) ইশফাক ইলাহী চৌধুরী।

উপস্থিতরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি তুলে ধরে এবং তাদের উপস্থিতি অনুষ্ঠানে সম্মান যোগ করে।