নৌকা প্রার্থী বললেন, আমি একজন সাচ্চা মুসলমান

পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূইয়া বলেছেন, ‘আমি একজন সাচ্চা মুসলমান। আমার বড় ভাই হাজী মানুষ। আমিও হজ্জ্ব করে এসেছি।’

রবিবার (৩১ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা পরিষদের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি । 

জানা গেছে, গত কয়েকদিন আগে নৌকা প্রার্থীর দুই কর্মীকে প্রচারে বাধা দেয় স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের কর্মীরা।  তাদের মারধর করা হয়। এছাড়াও আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নাঈমুজজ্জামান মুক্তাকে কাদিয়ানি বলে অভিহিত করেন। এর প্রেক্ষিতে নৌকার প্রার্থী বলেন, ‘আমি একজন সাচ্চা মুসলমান’। 

স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত বলেন, ‘নাঈমুজ্জামান ভুইয়া মুক্তাকে মুসলমান হিসেবে জানি। তাকে কাদিয়ানি বলার প্রশ্নই আসে না। তাকে আমি শ্রদ্ধা ও সম্মান করি। কে কোথায় কাদিয়ানি বলেছে বিষয়টি আমি অবগত নই।’