সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, শেখ হাসিনা সকল ধর্মের মানুষের সমান অধিকারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করছেন। বিএনপি জামায়াতের আমলে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গাপূজা করতে পারত না, হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি জ্বালিয়ে দিত, ভয়ের মধ্যে ছিল এদেশের হিন্দু সম্প্রদায়। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই ভয় কেটে গেছে। তারা এখন শান্তিতে বসবাস করছে।' রবিবার (৩১ ডিসেম্বর) দিনাজপুর শহরের নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ মহানাম সংকীর্তন সমন্বয় পরিষদ দিনাজপুর সদর উপজেলা শাখার আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের অসম্প্রদায়িক চেতনায় ও স্মার্ট বাংলাদেশের সুফল ভোগ করতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করতে হবে। আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই দ্রুত গতিতে সেবা পাচ্ছেন জনগন।

তিনি বলেন, ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী। শতভাগ ডিজিটাল অর্থনীতি আর বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সাক্ষরতা অর্জিত হবে।  

তিনি বলেন, বছরের প্রথম দিনে শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। আমরা চিন্তা করি শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে। যত সুযোগ-সুবিধা দেওয়া যায়, তা শেখ হাসিনা দিয়ে যাচ্ছেন। আওয়ামীলীগ সরকার জনগনের কল্যানের সরকার। শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবেন ও নৌকার বিজয় হলে দেশ নিরাপদে থাকবে ও উন্নয়ন হবে। তাই ৭ জানুয়ারীর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।