বিইউপিতে গবেষকদের পরিচিতিমূলক অনুষ্ঠান

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ ২০২৩-২০২৪এ সেশনের এমফিল ও পিএইচডি গবেষকদের সঙ্গে তাদের সুপারভাইজারদের পরিচিতি অনুষ্ঠান হয়েছে। গত ৩০ ডিসেম্বর সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ (সিএইচএসআর) এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য, সিএইচএসআর এর ডিন, ২০২৩-২০২৪ সেশনের সব গবেষক, সুপারভাইজার এবং কো-সুপারভাইজার। বিজ্ঞপ্তি