মুক্তির মাস পেরিয়ে ‘অ্যানিমেল’ দারুণ ব্যবসা করলেও ছবিটিকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে অভিনেত্রী তৃপ্তিকে দিমরিকে। যে দৃশ্যকে কেন্দ্র করে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। এমনকি তার মা-বাবারও এ বিষয়ে মত ছিল না। কিন্তু এই দৃশ্যে অভিনয় করতে গিয়ে যে তিনি অস্বস্তিতে পড়েননি সে কথা বার বার বলেছেন তিনি। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের আগে তাকে কী বলেছিলেন রণবীর?
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে ঘিরে বাড়তে থাকা একাধিক বিতর্ক প্রসঙ্গে তৃপ্তি বলেন, ‘আমি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম নিজে থেকেই। কেউ আমাকে বাধ্য করেনি। আমার এই পেশায় আসার কারণ, এই কাজটা আমার মধ্যে শিহরণ জাগায়। আমি যখন অভিনয় করি, একটা চরিত্র হয়ে উঠি, তা আমার ক্ষতে মলম লাগায়।’
একদিকে তৃপ্তি যেমন এই কথা জানিয়েছেন, পাশাপাশি রণবীর কাপুর তাকে এমন একটা দৃশ্য অভিনয় করতে যে সহযোগীতা করছেন সেটাও জানান। তৃপ্তির কথায়, ‘ওই দৃশ্য শুট করার সময় রুমে পরিচালক, আমি, রণবীর ও চিত্রগ্রাহক ছাড়া অন্য কেউ ছিল না। রণবীর বার বার জিজ্ঞেস করছিল, ‘তুমি ঠিক আছো তো? তোমার কিছু প্রয়োজন আছে? তুমি স্বচ্ছন্দ তো?’’
তৃপ্তি বলেন, ‘যখন আশপাশের মানুষেরা তোমাকে এতটা সাপোর্ট করেন, তখন আর কিছুই অস্বস্তিকর বলে মনে হয় না।’