লিপ ইয়ারে একদিন বেশি হয় কেন? 

এসে গেছে নতুন বছর, নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়ে নিয়েছেন বিশ্ববাসী। ২০২৪ সাল লিপ ইয়ার বাংলায় যাকে অধিবর্ষ বলা হয়। অর্থাৎ এ বছরের ফেব্রুয়ারি মাস ২৯ দিনের এবং বছরে মোট ২৬৬ দিন থাকবে। অন্যান্য বছর ফেব্রুয়ারি মাস ২৮ দিনে হলেও লিপ ইয়ারে ২৯ দিন কেনো? অতিরিক্ত একদিন কীভাবেই বা আসে। চলুন জেনে নেওয়া যাক- 

আসলে আমরা বছর গণনা করি ৩৬৫ দিনে। কিন্তু পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে ৩৬৫ দিনের কিছু বেশি সময় লাগে। এই সময়টা হলো ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। অর্থাৎ, আমরা প্রতি বছরে কয়েক ঘণ্টা কম হিসাব করি। এই কয়েক ঘণ্টার তাহলে কী হবে?

এই ভাবনা থেকেই এসেছে লিপ ইয়ার। প্রতি চার বছরে আমাদের এই না হিসাব করা সময়টা মিলে প্রায় একদিন হয়ে যায়। সেজন্য চার বছর পর পর একটা বছরে একটা দিন বাড়তি হিসাব করা হয়। সেই বছরে থাকে ৩৬৬ দিন। এই বাড়তি দিনটাই হলো ২৯ ফেব্রুয়ারি। আর এরকম বছরকেই বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ।

গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে যেই বছরগুলো ৪ দিয়ে বিভাজ্য, সেগুলোই লিপ ইয়ার বা অধিবর্ষ। তবে এখানেও রয়েছে কিছুটা সমস্যা। প্রতিবছর পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে ঠিক ৩৬৫ দিন ৬ ঘণ্টার কিছুটা সময় কম লাগে। তাই চার বছর পর পর বছরে একদিন বেশি হিসাব করলে প্রতি চারশ বছরে তিনদিন বেশি হয়ে যায়। এই সমস্যার সমাধান করতে যেসব বছর ১০০ দ্বারা বিভাজ্য, কিন্তু ৪০০ দ্বারা নয়- তাদের লিপ ইয়ার হিসেবে গণনা করা হয় না