কলাবাগান মাঠের জনসভায় শেখ হাসিনা

রাজধানীর ধানমন্ডির কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে জনসভায় বক্তব্য দেবেন তিনি। 

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে। 

আজ সোমবার বিকেল সোয়া ৩টায় কলাবাগান মাঠে পৌঁছলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কলাবাগান ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আফজালুর রহমান ফুল দিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানান। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করেছে।

জনসভায় ঢাকার আসনগুলোর দলীয় সংসদ সদস্য প্রার্থীরা আছেন।