আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মামুন-অর-রশিদ (মামুন)-এর নির্বাচনী মতবিনিময়সভায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে ফুলের তৈরি নৌকা উপহার দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ সোমবার (০১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়সভায় মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মফিজুল ইসলাম মজনু, ডা. হারুণ-অর-রশিদ রাসেল, ছাত্রলীগের সভাপতি মানিক শীল ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমান, চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মো. আমিনুর ইসলাম বক্তব্য রাখেন।
ফুল দিয়ে বরণকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন নৌকা প্রার্থী অ্যাডভোকেট মো. মামুন-অর-রশিদ (মামুন)-কে বলেন, নৌকার বিজয় এনে নৌকা সঠিকভাবে পরিচালনা করবেন বলে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার আশা করি।