থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কেউ যদি ফানুস, আতশবাজি, পটকা বা গুলি ছোড়ে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেছিলেন, কেউ যদি ডিএমপির এ সংক্রান্ত নিষেধাজ্ঞা অমান্য করেন তবে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হবে।
তবে এসব নির্দেশনা অমান্য করে ঢাকার আকাশে উড়েছে ফানুস, বিকট শব্দে ফেটেছে পটকা। থার্টি ফার্স্ট নাইটের প্রাক্কালেই ঢাকার আকাশজুড়ে উড়তে দেখা গেছে ফানুষ, বিকট শব্দে একের পর পটকা ফাটার শব্দে কানে তালা লেগেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পটকা ফোটানোর বিষয়ে পরামর্শ দিয়ে এই নির্মাতা বলেন, পুরা শহরটাকে যুদ্ধক্ষেত্র না বানায়ে শহরের তিনটা জায়গা নির্দিষ্ট করে দেয়া যায়? যেখানে উৎসব করার জন্য মানুষ জড়ো হবে। আমাদের এখানে তো আর সিডনি হারবার ব্রিজের মতো কোনো জায়গা নাই। আমাদের সব জায়গাইতো আবাসিক।
তিনি বলেন, এ জন্য জায়গার পাশাপাশি সময়টাও বেঁধে দেয়া দরকার! উচ্চশব্দ হয় এমন কোনো কিছু করলে এই বেঁধে দেয়া সময়ের মধ্যে করতে হবে। তাতে করে নির্দিষ্ট করে দেয়া জায়গাগুলার আশেপাশের ভবনের মানুষেরা জানবে কোনও সময়টাতে এরকম শব্দ হতে পারে এবং সেই অনুযায়ী একটা প্রস্তুতি রাখতে পারে। কালকে রাতে যেমন দুইটার পরেও চলছে এই বিভৎস তাণ্ডব।
নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের মেয়ের অবস্থা উল্লেখ করে ফারুকী বলেন, সবার নতুন বছর আনন্দের হোক, এমনকি যারা কালকে আমার মেয়েকে আতংকের উপর রাখছিলেন, তাঁদেরও!
ফারুকী বলেন, আমরা যখন কোনো ছাদে দাঁড়াই, আমরা কিন্তু সেখান থেকে একটা আস্ত ইট নিয়ে বাইরের দিকে ছুঁড়ে মারি না! কারণ আমরা চিন্তা করি নীচে দিয়ে হেঁটে যাওয়া কারো না কারো মাথায় এটা পড়তে পারে, একটা অ্যাকসিডেন্ট হতে পারে। এই যে আমরা এটা ভাবি, এটাই সভ্য মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত। আমার কোনো কাজে অন্যের ক্ষতি হতে পারে কিনা, এইটা ভাবা মানুষের বেসিক জিনিস হওয়া উচিত।
একজনের অভিযোগের তিনি বলেন, একজন লিখছেন আমি নাকি সারাজীবন এটাকে সমর্থন দিয়ে এই প্রথম এটার বিরুদ্ধে লিখলাম। আমি জানিনা উনি কোথায় পাইলেন, যে অন্যের আতংক সৃষ্টি করারে আমি সমর্থন করছি। সোশ্যাল মিডিয়া মনগড়া কথা লিখার আখড়া! উনি বোধ হয় আমার কাজকর্মের খবরও রাখেন না। আমি যে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফির মতো একটা সিনেমা বানাইছি এটা নিয়া সেটাও হয়তো উনি জানেন না। হায় সেলুকাস!