রাজনৈতিক মামলা নিরসনের ঘোষণা একরামুজ্জামানের

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে (বিএনপি থেকে বহিষ্কার হওয়া খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা) স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান ইশতেহার ঘোষণা করেছেন। গত রবিবার বিকেলে নাসিরনগর সদরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একরামুজ্জামান বলেন, ‘বিগত সময়ে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে আবার বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছে। এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। এখন নাসিরনগরের সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে। দিনের পর দিন চরম দুর্ভোগের কারণ এসব মামলাগুলো নিরসন করা হবে।’