ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফুটবল ফিয়েস্তা শেষ হলো
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফুটবল ফিয়েস্তায় চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সাইন্স ইন্জিনিয়ারিং বিভাগ, রানার্সআপ হয়েছে সিভিল ইন্জিনিয়ারিং বিভাগ।
ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে ২৭ ডিসেম্বর ১২ দল নিয়ে দুদিনব্যাপী এই টুর্নামেন্টে শুরু হয়। ৮টি দল নিয়ে শুরু হয় ২য় দিনের খেলা। সেখান থেকে সেমিফাইনালে ওঠে সিএসসি, সিভিল, ইংরেজি ও ট্রিপল ই দল। ফাইনালে ওঠে সিএসসি ও সিভিল। ফাইনালে সিভিল কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কম্পিউটার সাইন্স ইন্জিনিয়ারিং বিভাগ।
পরে ট্রফি প্রদান করেন ক্লাব মডারেটর অধ্যাপক ড. মোবারক হোসেন খান, সিসিসির প্রধান নাহিদ হাসান খান, ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার এয়ার কমান্ডার (অব.) ইশফাক ইলাহী চৌধুরী।