আরিফিন শুভর প্লট নিয়ে ফেসবুকে ব্যাপক প্রতিক্রিয়া

সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে। সেখানে প্লট পেয়েছেন অভিনেতা আরিফিন শুভ ও প্রযোজক লিটন হায়দার। অভিনেতা আরিফিন শুভকে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কাঠার একটি প্লট এবং প্রযোজক লিটন হায়দারকে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কাঠার একটি প্লট।

শুভর বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই নানা ধরণের মন্তব্য করছেন। অনেকেই বলছেন শুভ বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব: একটি রূপকার চলচ্চিত্রে পারিশ্রমিক নিয়েছিলেন এক টাকা। এর কারণেই তিনি এই প্লট পেয়েছেন। এমনটা অবশ্য বলেছেন শাহরিয়ার নাজিম জয়ও। তিনি ফেসবুক লাইভে এসে এ কথা বলেন।

এদিকে, প্রবাসী বিশ্ববিদ্যালয় আমিনুল আমিনুল ইসলাম শুভর ওই সংবাদের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমিও এক টাকায় পড়াতে রাজি আছি। শুধু বিশ্ববিদ্যালয় না। দরকার হয় কেজি-নার্সারি লেভেলে পড়াবো। ১০ কাঠা লাগবে না। আমার ৫ কাঠা হলেই হবে।’

আরিফিন শুভর প্লট পাওয়ার বিষয়টি দেশের প্রায় সব গণমাধ্যমেই প্রকাশ পেয়েছে। সেসবের সংবাদ লিঙ্ক শেয়ার করে অনেকেই বলছেন, শুভ বঙ্গবন্ধুর বায়োপিকে পারিশ্রমিক নেননি, এটার কারণেই পেয়েছেন প্লট। ১ টাকা পারিশ্রমিকের ফল পেয়েছেন এই চিত্র তারকা। এছাড়াও অনেক আলোচনা সমালোচনা হচ্ছে ফেসবুকজুড়ে।

দেশে বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তির পর সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেখেছেন। তিনি শুভর ভূয়সী প্রশংসা করেছেন।