বিশ্বচ্যাম্পিয়ন সাইক্লিস্ট মেলিসার মৃত্যুতে স্বামীকে ঘিরে সন্দেহ

অস্ট্রেলিয়ার অলিম্পিক ট্র্যাক সাইক্লিস্ট ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন মেলিসা হসকিন্স প্রয়াত হয়েছেন। মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় এ ঘটনা ঘটে। সেই গাড়িটি চালাচ্ছিলেন মেলিসার স্বামী রোহান ডেনিস। একক টাইম ট্রায়াল ইভেন্টে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন রোহান নিজেও দেশটির তারকা সাইক্লিস্টদের একজন। ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ। এ ঘটনার পিছনে রোহান সংশ্লিষ্ট বলে মনে করছে দেশটির গণমাধ্যমগুলো।

গত রবিবার অ্যাডিলেডের দক্ষিণের এক স্থানে গাড়ি চাপা পড়েন মেলিসা। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর রয়েল অ্যাডিলেড হাসপাতালে নেওয়া হয় তাকে। কয়েক ঘন্টা পর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৩২ বছর বয়সী মেলিসা। যে উইটে গাড়ির নিচের চাপা পড়েন মেলিসা সেটি চালাচ্ছিলেন রোহান। ঝুঁকিপূর্ণ ড্রাইভিং, অযত্নে গাড়ি চালানো ও গাড়ি চালিয়ে প্রাণনাশের সম্ভাবনা তৈরি করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। পরে অবশ্য জামিন পেয়েছেন রোহান।

অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটি (এওসি) মেলিসার প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে বলা হয়, ‘এমন দুঃসময়ে মেলিসার পরিবার, স্বজন, বন্ধু ও সাইক্লিং দুনিয়ার সবার প্রতি আমাদের সমবেদনা।’

২০১৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে টিম পারস্যুটে স্বর্ণ জিতেছিলেন মেলিসা। ২০১২ লন্ডন ও ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন মেলিসা। ১৬ বছর বয়সে সাইক্লিংয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০১৭ সালে ২৫ বছর বয়সে অবসরে যাওয়ার সময় গৌরবজ্জ্বল ক্যারিয়ার পিছনে রেখে যান। ২০১৮ সালে তারকা সাইক্লিস্ট রোহান ডেনিসকে বিয়ে করেন। দুই সন্তানের জনক এ দম্পতি।

পদক জয়ের পর মেলিসা

৩৩ বছর বয়সী রোহান ২০১৩ ও ২০২০ অলিম্পিকে পোডিয়াম ফিনিশার। ২০১৫ ট্যুর ডি ফ্রান্সের স্টেজ বিজয়ী এবং দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন। ২০২৩ সালে এসে অবসরে যান ডেনিস। সবশেষ ক্রিসমাসেও পরিবারের আনন্দ ভাগাভাগির ছবি শেয়ার করেছিলেন রোহান। তবুও এ ঘটনায় সন্দেহের সকল তীর রোহানের দিকে থাকলেও পেছনের কারণ এখনও জানা যায়নি।