কাল সিডনি টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন ডেভিড ওয়ার্নার। ১১২ ম্যাচে ২৬ সেঞ্চুরির ক্যারিয়ারে ইনিংস ওপেন করেছেন অনেকের সঙ্গে। তার ভিড়েই বিশেষ জায়গা দখল করে রেখেছেন একজন। নিজের শেষ ম্যাচের আগে সেই একজন, ফিল হিউজকে স্মরণ করেছেন ওয়ার্নার।
সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে অবসরে যাবেন ওয়ার্নার। এই মাঠেই ২০১৪ সালের নভেম্বরে শেফিল্ড শিল্ডের ম্যাচে মাথার পেছনে বলে আঘাত পান হিউজ। ২৫ বছর বয়সেই দুদিন পরে পাড়ি জমান অনন্তলোকে। প্রিয় বন্ধুকে তাই আবেগের সঙ্গেই স্মরণ করেছেন ওয়ার্নার।
বলেন, ‘আজও ওই ঘটনা আমাদের পীড়া দেয়। আমার মনে হয় ফিল ওই প্রান্তেই দাঁড়িয়ে আছে। আমরা জানি ও উপর থেকে আমাদের দেখছে।’
ওয়ার্নার মনে করেন ওই ঘটনা না ঘটলে অস্ট্রেলিয়ার একজন কিংবদন্তি উদ্বোধনী ব্যাটার হিসেবে ক্যারিয়ার শেষ করতেন ফিল হিউজ।