দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. মাহবুব আলম এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জাতীয় পার্টির প্রার্থী মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দিন খান নির্বাচন থেকে সরে গেলেন।
গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে মাহবুব আলম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তাই তিনি নির্বাচনী সব প্রচার-প্রচারণা থেকে সরে আসার সিদ্ধান্ত নিচ্ছেন।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মিলে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জাতীয় পার্টির প্রার্থী মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দিন খান শারীরিক অসুস্থতা, আর্থিক সংকট ও পারিবারিক কারণ জানিয়ে নির্বাচন বর্জন করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে কাপাসিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মো. সামসুদ্দিন খান বলেন, বর্তমানে আমার শারীরিক ও পারিবারিক, সেই সঙ্গে আর্থিক সমস্যার কারণে আমি নির্বাচন বর্জন করলাম।