দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের কার্যক্রম পরিদর্শন করেছেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। গতকাল মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন নির্বাচনী এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের প্রস্তুতি ও কার্যক্রম পরিদর্শন করেন মহাপরিচালক। পরে তিনি কোস্ট গার্ড কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড তাদের দায়িত্ব পালনে সদা তৎপর রয়েছে।
নির্বাচনে খুলনা-১ আসনে দাকোপ উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন এবং খুলনা-৬ আসনে কয়রা উপজেলার ১টি ইউনিয়নে কোস্ট গার্ড নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। বিজ্ঞপ্তি