এক্সিকিউটিভ নিয়োগ দিচ্ছে বেক্সিমকো, দেয়া হবে পরিবহণ সুবিধা

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো টেক্সটাইল বিভাগ। প্রতিষ্ঠানটিতে জিপিকিউ বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বেক্সিমকো টেক্সটাইল বিভাগ

বিভাগ: জিপিকিউ

পদ: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি, তবে কাজের দক্ষতা এবং ভালো অভিজ্ঞতা থাকলে স্নাতক ডিগ্রিও বিবেচনা করা যেতে পারে

অতিরিক্ত যোগ্যতা: পোশাক, নিট-ফ্যাব্রিক নির্মাণ এবং প্রিন্ট, স্যাম্পল, এমব্রয়ডারি ইত্যাদি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। পোশাক উৎপাদন প্রক্রিয়া এবং পণ্যের ঝুঁকি মূল্যায়ন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে

অভিজ্ঞতা: ৫-৭ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, জীবন বীমা, চিকিৎসা সুবিধা, ট্রান্সপোর্ট (পিক অ্যান্ড ড্রপ), দুপুরের খাবারের সুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

প্রার্থীর বয়স: ৩০-৪০ বছর।

কর্মস্থল: গাজীপুর

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ জানুয়ারি ২০২৩

সূত্র: বিডিজবস