হুইপ ইকবালুর রহিম

নৌকায় এদেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি নূহ নবীর নৌকা মানবজাতিকে মহাপ্লাবন থেকে রা করেছিল উল্লেখ করে বলেন, নৌকা এ দেশের উন্নয়নের একমাত্র পথপ্রদর্শক। নৌকা আপনাদের শান্তি, নিরাপদ, উন্নয়ন ও সুখ সমৃদ্ধ  দেশ গড়ার নিশ্চয়তা দিয়েছে। এই নৌকা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। প্রত্যেকটি ঘর আজ আলোকিত। আজকে আমরা শতভাগ বিদ্যুত দিতে পেরেছি বলেই ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। শ্রমিকরা ভাল আছে। নৌকা স্বাধীনতা এনেছে, অর্থনৈতিক মুক্তি দিয়েছে। এই নৌকায় ভোট দিয়েছে বলেই কোনো মানুষ গৃহহীন, ভূমিহীন থাকবে না। নৌকায় এদেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার। 

বুধবার দিনাজপুর জেলা চাউলকল মালিক গ্রুপের আয়োজনে গ্রুপের ভবন প্রাঙ্গনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত (নৌকা মার্কা)’র দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হুইপ ইকবালুর রহিম এমপির বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সদর উপজেলার সকল চাউল কল মালিক, ফোরম্যান ও শ্রমিক সর্দারদের সাথে মতনিবিনময় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হচ্ছে। যা ৩-৪  হাজার বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শেখ কামাল আইটি নগরী প্রতিষ্ঠা হলে হাজার হাজার ছেলে মেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে পারবে। নিজেদের আয়ের সুযোগ বাড়বে। বঙ্গবন্ধু কন্যা চায় অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হিসেবে ছেলে মেয়েরা গড়ে উঠুক। 

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে বই তুলে দেয়। যা বিগত কোনও সরকারের করেননি। স্কুল-কলেজ, মসজিদ, মাদরাসার ব্যাপক উন্নয়ন করেছে শেখ হাসিনা। সারা বাংলাদেশে মডেল মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র করেছে। যাতে করে দেশের সব স্তরের মানুষ ভালো থাকে, তাদের জীবন উন্নত হয়।

তিনি বলেন, বয়স্ক, বিধবা, পঙ্গু, গর্ভবতী ভাতাসহ সকল ধরনের ভাতা সকল ধর্মের মানুষ উপভোগ করছেন। বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে নৌকার কোন বিকল্প নেই। বিএনপি-জামাত ক্ষমতায় থাকাকালীন লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। তাই তারা জনগণ থেকে ছিটকে পড়েছে।

জেলা চাউলকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হুসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক আজিজুল ইকবাল চৌধুরীর সঞ্চালনায় অনেকেই বক্তব্য রাখেন।