মেয়ের বিয়েতে আমির খানের সাবেক দুই স্ত্রী একসঙ্গে

আমির কন্যা ইরা খানের বিয়ে আজ। তার আগে মঙ্গলবার মুম্বাইয়ে হয়ে গেল গায়ে হলুদ। সেখানে দেখা গেল, সেজেগুজে ইরার গায়ে হলুদে হাজির হয়েছেন আমির খান, ইরার মা অর্থাৎ আমিরের সাবেক স্ত্রী রীনা দত্ত। অন্যদিকে, ইরার গায়ে হলুদে আমিরের পাশে দেখা গেল আরেক সাবেক স্ত্রী কিরণ রাওকেও।

গতকাল সকালে গায়েহলুদের অনুষ্ঠানে ইরার মা রিনা দত্ত এবং আামিরের দ্বিতীয়া স্ত্রী কিরণ রাওকে একসঙ্গে দেখা গেল। দু’জনের পোশাকেও ছিল রং-এর মিল। শাড়ির রং ছিল আলাদা। কিন্তু সাজ-পোশাক, স্টাইলে ছিল খুবই মিল। হাতে ছিল উপহারের ঝোলা। এক দিকে যখন ইরার দুই মা সাজগোজ করে বিয়ের জন্য তৈরি, তখন নতুন কনে এবং তাঁর বাবা কোথায়?

তবে ইরার গায়ে হলুদের ভিডিও ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পড়েছেন আমির খান। বলিউড অভিনেতাকে নেটিজেনদের সোজা প্রশ্ন, ‘প্রেমিকা’ ফাতিমা সানা শেখ কি নিমন্ত্রণ পেয়েছেন?

২০২২ সালের নভেম্বর মাসে ইরা খানের সঙ্গে নুপূর শিখরের জমজমাট বাগদান পর্ব সম্পন্ন হয়। দুই সাবেক স্ত্রী রিনা ও কিরণ রাওকে নিয়ে উপস্থিত ছিলেন আমির খান। মেয়ের জীবনের বিশেষ দিনে কাঁচাপাকা দাড়িতে, পাঠান স্যুটে তাক লাগিয়ে দিয়েছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আমিরের জিম ইনস্ট্রাকটর নূপুর শিখরের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়বেন ইরা। মুম্বাইয়েই ছিমছাম বিয়ের অনুষ্ঠান।

কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর খবর আসে আমির নাকি অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে প্রেমে মত্ত। গুঞ্জনে রয়েছে এবার নাকি ফাতিমাকেই বিয়ে করবেন তিনি!